সত্যরেখা
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নলডাঙ্গায় অসহায়দের পাশে ইউএনও শাম্মী আক্তার, দিলেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা

নলডাঙ্গায় অসহায়দের পাশে ইউএনও শাম্মী আক্তার,
দিলেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
২৩ নভেম্বর ২০২৬

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

কখনো নিজ কার্যালয়ে ডেকে, আবার কখনো উপকারভোগীদের বাড়িতে গিয়ে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁর এ উদ্যোগে উপকৃত হচ্ছেন দরিদ্র, প্রতিবন্ধী, অসুস্থ ও অসচ্ছল পরিবারের সদস্যরা।

সহায়তা পাওয়া ব্যক্তিদের একজন মো. মুনছর রহমান। পেশায় রিকশাচালক ও দিনমজুর মুনছর অভাবের সংসারেও ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাঁর ছেলে পুরুষোত্তমবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ছেলের ভালো ফলাফলে পরিবারে আনন্দ থাকলেও উচ্চশিক্ষার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে ছেলের পড়াশোনা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ৭ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

অন্যদিকে, দুই পা হারিয়েও জীবিকার তাগিদে থেমে নেই মো. রুবেল শেখ। অটো চালিয়ে কোনোরকমে সংসার চালানোর চেষ্টা করেন তিনি। তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক সময় যাত্রী পান না। এক মেয়ের পড়াশোনার খরচসহ পরিবারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হয় তাঁকে। তাঁর পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনার কারণে ১০ বছরেরও বেশি সময় ধরে শয্যাশায়ী রয়েছেন মো. ছাইফুল ইসলাম। দীর্ঘদিন কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক সংকট বিবেচনা করে ৪ হাজার টাকা নগদ অর্থের পাশাপাশি খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সহায়তা পেয়ে মো. রুবেল শেখ বলেন, “আমার দুটি পা নেই। তারপরও জীবিকার তাগিদে অটো চালিয়ে সংসার চালানোর চেষ্টা করি। কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক যাত্রী আমাকে নিতে চান না। এতে আয়-রোজগার কম হয়। একটি মেয়ে পড়াশোনা করছে। সংসারের খরচ চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই সহযোগিতায় আমি অনেক উপকৃত হয়েছি। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের কষ্ট লাঘবে সহযোগিতা করার চেষ্টা করছি। বিশেষ করে অর্থের অভাবে যেন কোনো অসচ্ছল পরিবারের সন্তানের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও কর্মক্ষমতাহীন মানুষের খোঁজখবর নিয়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “সমাজের প্রত্যেক মানুষেরই কিছু দায়িত্ব রয়েছে। সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব। মানুষের বিপদে পাশে থাকতে পারাটাই সবচেয়ে বড় মানবিক কাজ।”

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:০৩  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় অসহায়দের পাশে ইউএনও শাম্মী আক্তার, দিলেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা

সারাদেশ
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।