সত্যরেখা
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:
২৩ নভেম্বর ২০২৬

খেলাধুলায় ঐক্য, সুস্থ সমাজ, সমৃদ্ধ বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে শুরু হয়েছে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (২৩ নভেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থা, তজুমদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. বনি আমিন।

বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যবোধ গড়ে ওঠে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের মাঠমুখী করার বিকল্প নেই। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী ম্যাচে তজুমদ্দিন একাদশের মুখোমুখি হয় ভোলা সদর একাদশ। টুর্নামেন্টে জেলার সাত উপজেলা থেকে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—তজুমদ্দিন একাদশ, ভোলা সদর একাদশ, চরফ্যাশন একাদশ, লালমোহন একাদশ, দৌলতখান একাদশ, মনপুরা একাদশ, বোরহানউদ্দিন একাদশ এবং খাসেরহাট পঞ্চায়েত ক্রীড়া পরিষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে তজুমদ্দিনজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৪  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৬

তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা / সারাদেশ
রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।