সত্যরেখা
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন

মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর
শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন
তাপস চন্দ্র সরকার কুমিল্লা প্রতিনিধি:
২২ নভেম্বর ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর তাতুয়া গ্রামে বিশ্বজগতের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজন করা হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞানুষ্ঠান।

আগামী ১৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হবে। উত্তর তাতুয়া গ্রামের স্বর্গীয় রাই মোহন বিশ্বাস (প্রকাশ রাই মোহন মেম্বার)-এর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর মঙ্গলবার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের পর শুভ অধিবাস ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ ডিসেম্বর বুধবার অরুণোদয় থেকে ১৮ ডিসেম্বর শুক্রবার অরুণোদয় পর্যন্ত একটানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন পরিবেশিত হবে।

অনুষ্ঠানের শেষ দিন ১৯ ডিসেম্বর শনিবার নামকীর্তন বিশ্রামান্তে কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, নগরকীর্তন ও মহন্ত বিদায়ের আয়োজন থাকবে। পরে দ্বিপ্রহরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ শেষে উপস্থিত ভক্তবৃন্দ ও শ্রোতাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে নামসুধা পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ছয়টি কীর্তনীয়া সম্প্রদায়। এর মধ্যে রয়েছে বরিশালের শ্রীশ্রী দাড়িয়াল সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীশ্রী অনুরাধা সম্প্রদায়, সাতক্ষীরার শ্রীশ্রী কৃষ্ণ বাসুদেব সম্প্রদায়, চট্টগ্রামের শ্রীশ্রী ভবতারিণী অষ্টসখী সম্প্রদায়, পটুয়াখালীর শ্রীশ্রী গুরু সম্প্রদায় এবং গোপালগঞ্জের শ্রীশ্রী সবিতা সম্প্রদায়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এ মহোৎসবে সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার পাশাপাশি সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

প্রয়োজনে যোগাযোগ: সুখরঞ্জন বিশ্বাস, ০১৭২৬-২৪৫৪৩৮।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:০৩  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর ২০২৬

মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন

সারাদেশ
তাপস চন্দ্র সরকার কুমিল্লা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।