সত্যরেখা
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি আমিনুল ও সম্পাদক শাহ আলম

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন,
সভাপতি আমিনুল ও সম্পাদক শাহ আলম
নিজস্ব প্রতিবেদক:
২১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষ ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে কে এম আমিনুল ইসলাম হেলাল এবং সাধারণ সম্পাদক পদে শাহ আলম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে এ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কে এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন ও চারজন স্বতন্ত্র স্বেচ্ছাসেবীর ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে কে এম আমিনুল ইসলাম হেলাল ৩০ ভোট পেয়ে সভাপতি, শাহ আলম ২৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং হারুন অর রশিদ ৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার মো. রাকিব হোসেন খান।

নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব, জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম, ইসমাইল হোসেন, সাজিদ মুন এবং সাংবাদিক সোহেল রানা।

সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সলঙ্গা এলাকায় মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম নতুন গতি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৯  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর ২০২৬

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি আমিনুল ও সম্পাদক শাহ আলম

সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।