সত্যরেখা
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
টানা বৃষ্টিতে নাটোরে পানির নিচে আমন ধান, ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষক

টানা বৃষ্টিতে নাটোরে পানির নিচে আমন ধান,
ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষক
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
২১ নভেম্বর ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। বৃষ্টির পানিতে বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ায় কেটে রাখা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি জমিতে পাকা ধান থাকলেও পানি ও প্রতিকূল আবহাওয়ার কারণে তা কাটতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমি প্লাবিত হয়েছে। কোথাও কাটা ধানের আঁটি পানির নিচে ডুবে আছে, আবার কোথাও জমিতেই পড়ে রয়েছে কাটা ধান। পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে।

শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক জানান, জমির ধান পেকে যাওয়ায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা করে আগেভাগেই ধান কাটার উদ্যোগ নেন তিনি। এ জন্য শ্রমিকদের বাড়তি মজুরিও দিতে হয়েছে। তাঁর মোট ১০ বিঘা জমির মধ্যে মাত্র ৪ বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় এখন বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, জমির ধান পেকে গেলেও বৃষ্টির কারণে কাটা শুরু করা যাচ্ছে না। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে জমিতে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তাঁদের উৎপাদন খরচও উঠবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে কাটা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ধানে পচন ধরতে পারে। এতে ফলন ও বাজারমূল্য দুটোতেই নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। হঠাৎ বৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকেরা সমস্যায় পড়েছেন। তবে আগামী দু-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি মনে করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে নাটোরে পানির নিচে আমন ধান, ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষক

সারাদেশ
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।