সত্যরেখা
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
কুমিল্লায় আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন

কুমিল্লায় আবুল কাশেমের আত্মজীবনী
‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন
তাপস চন্দ্র সরকার(কুমিল্লা:
২১ নভেম্বর ২০২৬

কুমিল্লার বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক আবুল কাশেমের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন করা হয়েছে। ‘জোড়া শালিক’ প্রকাশনার ৮১তম প্রকাশনা হিসেবে বইটির পাঠ উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন। বৃষ্টিমুখর সন্ধ্যায় তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত মিলনমেলা।

বেঞ্জোতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বাউলশিল্পী রাসেল দেওয়ান।

‘জোড়া শালিক প্রকাশনা, প্রিন্টিং এন্ড পেপারস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার সভাপতি ড. শাহ্ মোহাম্মদ সেলিম। গ্রন্থটির বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন বরেণ্য অর্থনীতিবিদ, কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি সংসদ কুমিল্লার সিনিয়র সহসভাপতি, কবি ও কথাশিল্পী মো. মোখলেসুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক এবিএম আশরাফুল ইসলাম সুমন।

গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা পর্বে বক্তব্য দেন কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, আইনজীবী ও গবেষক বীরমুক্তিযোদ্ধা গোলাম ফারুক, নাট্যব্যক্তিত্ব ও লেখক শাহজাহান চৌধুরী, কবি ও সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কবি ও গীতিকার বীরমুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ, কবি, আবৃত্তিশিল্পী ও গবেষক ড. উত্তম কুমার মজুমদার, কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সদস্য সচিব মো. সাজ্জাদুল কবীর, ডাকাতিয়া সাহিত্য পত্রিকার সম্পাদক কবি নুরুল আলম সেলিম মিয়াজী, রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড আবদুর রাজ্জাক, বোদ্ধা পাঠক ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, যাত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রফেসর ড. ফারুক সরকার, বীরমুক্তিযোদ্ধা কবি মো. ফরিদ উদ্দিন, কবি ও সাংবাদিক সাইয়্যেদ মাহমুদ পারভেজ, প্রকৌশলী আলেক হোসেন জুয়েল, কবি ও গীতিকার শফিকুল ইসলাম ঝিনুক, কবি মশিউর রহমান রিপন, কবি আবদুল কাইয়ুম এবং গ্রন্থটির লেখক আবুল কাশেম।

অনুষ্ঠানে লেখক আবুল কাশেমের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মো. হুমায়ুন কবীর ও আবৃত্তিশিল্পী অধ্যাপক রীতা সরকার। এ সময় প্রধান আলোচক ড. আবুল বাসার লেখককে বিশেষ উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবদুল মমিন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী রুনু, সাবেক ব্যাংকার সেলিম মাওলা, প্রখ্যাত আবৃত্তিশিল্পী বিপ্লব সাহা, অধ্যাপক বহ্নিশিখা মজুমদার, অধ্যাপক অর্পিতা বর্ধন শিখা, সংগীতশিল্পী রত্না সাহা ও শেফাল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউনুস উল্লাহ, লেখক আদিল আহমেদ, আইনজীবী কবির হোসেন, নাট্যশিল্পী সানজিদা ইসলাম, মুজিবর রহমান, জাকির হোসেন, আইনজীবী জাহাঙ্গীর আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব আকবর আলী, কবি মামুন কবীর ও ইয়াসিন আশরাফ, সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক ও আইনজীবী তাপস চন্দ্র সরকার, সাংবাদিক আলমগীর কবির, সাংস্কৃতিক কর্মী কাজী মাইনুল, রাজনীতিক মাসুদুর রহমান, স্বপন দেবনাথ, কবি ও গীতিকার শিহাব উদ্দিন, সংস্কৃতিজন নূর উদ্দিন মজুমদার, চিত্রশিল্পী মো. শাহ আলম ডেভিড, আছাদ্দেকুল রিপন, শ্যামা রানী চক্রবর্তী ও মাসুদসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সংগঠক শিপন হোসেন। গ্রন্থটির প্রচ্ছদশিল্পী জসীম উদ্দিন অসীম। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সেনগুপ্তও আয়োজনটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের স্মৃতি নিয়ে রচিত ‘আমার জীবন’ গ্রন্থটির পাঠ উন্মোচন কুমিল্লার সাহিত্য-সংস্কৃতির পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে। এ আয়োজনের মধ্য দিয়ে লেখক আবুল কাশেমের জীবন ও কর্ম নিয়ে জানার পাশাপাশি স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত বিশিষ্টজনদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর ২০২৬

কুমিল্লায় আবুল কাশেমের আত্মজীবনী ‘আমার জীবন’-এর পাঠ উন্মোচন

সারাদেশ
তাপস চন্দ্র সরকার(কুমিল্লা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।