সত্যরেখা
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক, শেষে সংবাদ সম্মেলন

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের
বৈঠক, শেষে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং দলটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জোটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী দিনের করণীয় নির্ধারণে নেতারা মতবিনিময় করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:০৪  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক, শেষে সংবাদ সম্মেলন

জাতীয় / রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক, শেষে সংবাদ সম্মেলন

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং দলটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জোটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী দিনের করণীয় নির্ধারণে নেতারা মতবিনিময় করেন।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।