সত্যরেখা
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
লকডাউন কর্মসূচি ঘিরে রায়গঞ্জ-সলঙ্গায় পুলিশের কঠোর নজরদারি, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার

লকডাউন কর্মসূচি ঘিরে রায়গঞ্জ-সলঙ্গায় পুলিশের কঠোর
নজরদারি, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার
সত্যরেখা ডেস্ক:
১৯ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বুধবার সন্ধ্যা থেকে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। উপজেলার নয়টি ইউনিয়নসহ সলঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

বুধবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় রাত্রীকালীন চেকপোস্ট। এসব চেকপোস্টে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং নিয়মিত টহল পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকালেও চান্দাইকোনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের তৎপরতা দেখা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান সরেজমিনে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

চান্দাইকোনা, ধানগড়া, ভূঁইয়াগাতী, সলঙ্গা ও হাটিকুমরুল এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের নিয়মিত দায়িত্ব। কোনোভাবেই যাতে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে। জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তিনি নিজেও মাঠপর্যায়ে থেকে কার্যক্রম তদারকি করছেন।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে পুলিশের বাড়তি সতর্কতা ও টহলের কারণে রায়গঞ্জ-সলঙ্গার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নজরদারি জোরদার রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৪  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর ২০২৬

লকডাউন কর্মসূচি ঘিরে রায়গঞ্জ-সলঙ্গায় পুলিশের কঠোর নজরদারি, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার

জাতীয় / সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।