কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
সোনাখাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সোনাখাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হোসেন তালুকদার, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল মোন্নাফ সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসেম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর ইসলাম ও সাবেক সদস্য আলাউদ্দিন।
এ ছাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।