বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতারা।
বুধবার (১৮ নভেম্বর) বরিশালে প্রশাসকের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত মহানগর যুবদলের নেতারা প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক নানা বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাঁরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি মো. শহিদুল হাসান আনিচ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার, সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভিসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় হয়।