সত্যরেখা
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে
বিশ্ব দর্শন দিবস উদযাপন
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
১৯ নভেম্বর ২০২৬

দর্শনচর্চার গুরুত্ব, মানবিক মূল্যবোধের বিকাশ এবং বহুমাত্রিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত চিন্তার বার্তা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে কেক কাটা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

এ বছরের বিশ্ব দর্শন দিবসের প্রতিপাদ্য ছিল—“Thinking and Acting Together: Philosophy to Inhabit a World with Plural Challenges”। পাশাপাশি “Living the Earth Together” স্লোগানকে সামনে রেখে আয়োজনের মাধ্যমে পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা এবং সমন্বিত চিন্তা-চেতনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বর্তমান বিশ্বের নানা সংকট ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দর্শনের ভূমিকা এবং সমাজে যুক্তিবাদী চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে দর্শনচর্চার আগ্রহ বাড়ানো, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে শান্তিপূর্ণ, সুন্দর ও সহনশীল বিশ্ব গড়ে তোলার প্রত্যয় থেকেই দিবসটি উদযাপন করা হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:১৯  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপন

জাতীয় / সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপন

দর্শনচর্চার গুরুত্ব, মানবিক মূল্যবোধের বিকাশ এবং বহুমাত্রিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত চিন্তার বার্তা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে কেক কাটা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

এ বছরের বিশ্ব দর্শন দিবসের প্রতিপাদ্য ছিল—“Thinking and Acting Together: Philosophy to Inhabit a World with Plural Challenges”। পাশাপাশি “Living the Earth Together” স্লোগানকে সামনে রেখে আয়োজনের মাধ্যমে পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা এবং সমন্বিত চিন্তা-চেতনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বর্তমান বিশ্বের নানা সংকট ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দর্শনের ভূমিকা এবং সমাজে যুক্তিবাদী চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে দর্শনচর্চার আগ্রহ বাড়ানো, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে শান্তিপূর্ণ, সুন্দর ও সহনশীল বিশ্ব গড়ে তোলার প্রত্যয় থেকেই দিবসটি উদযাপন করা হয়েছে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।