সত্যরেখা
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশালে মান্তা শিশুদের শিক্ষায় নতুন উদ্যোগ, নির্মাণ হচ্ছে স্কুল

বরিশালে মান্তা শিশুদের শিক্ষায় নতুন
উদ্যোগ, নির্মাণ হচ্ছে স্কুল
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
১৯ নভেম্বর ২০২৬

নদীকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত মান্তা সম্প্রদায়ের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। এ জনগোষ্ঠীর মৃত ব্যক্তিদের সম্মানজনক দাফনের ব্যবস্থা করতে প্রায় এক একর জমিতে কবরস্থান নির্মাণের পাশাপাশি শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) গৃহীত এসব উদ্যোগের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় তিনি মান্তা সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্মাণাধীন কবরস্থানের কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মান্তা সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে কবরস্থান নির্মাণের কাজ বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এ সময় মান্তা শিশুদের শিক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিভাগীয় কমিশনার। তাদের সন্তানদের জন্য একটি স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এর ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা এ জনগোষ্ঠীর শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আসার সুযোগ পাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার লাহারহাট, চরবাড়িয়া ও আশপাশের নদ-নদীতে নৌকায় বসবাস করেন মান্তা সম্প্রদায়ের মানুষ। নদীই তাদের আবাসস্থল, জীবিকা ও জীবনযাপনের প্রধান অবলম্বন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনের বড় একটি অংশ কাটে নদীর বুকে। তবে দীর্ঘদিন ধরে তাদের অন্যতম বড় সংকট ছিল মৃত্যুর পর স্বজনদের মরদেহ দাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকা। ফলে আপনজনের মৃত্যুর পর দাফন নিয়ে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়তে হতো পরিবারগুলোকে।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার উদ্যোগে এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সিংহেরকাঠী আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন খাসজমিতে প্রায় এক একর জায়গাজুড়ে কবরস্থান নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

কবরস্থানের পাশাপাশি শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগকে মান্তা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক এ জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা কমার পাশাপাশি নতুন প্রজন্মের সামনে শিক্ষা ও উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর ২০২৬

বরিশালে মান্তা শিশুদের শিক্ষায় নতুন উদ্যোগ, নির্মাণ হচ্ছে স্কুল

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।