সত্যরেখা
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, এস্কাফ-চকো ডিএক্স ও মদসহ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, এস্কাফ-চকো
ডিএক্স ও মদসহ মাদক জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
১৯ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

গত ১৭ ও ১৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর, ফতেপুর ও জহুরপুর বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায় ফতেপুর বিওপির টহলদল। সেখান থেকে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়।

অন্যদিকে, ১৮ নভেম্বর রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধের পাশাপাশি মাদক পাচার এবং সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, এস্কাফ-চকো ডিএক্স ও মদসহ মাদক জব্দ

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।