সত্যরেখা
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনদের বরণ, সঙ্গে সাংস্কৃতিক আয়োজন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনদের
বরণ, সঙ্গে সাংস্কৃতিক আয়োজন
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
১৯ নভেম্বর ২০২৬

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়নের পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনদের বরণ, সঙ্গে সাংস্কৃতিক আয়োজন

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।