সত্যরেখা
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর

সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায়
প্রাণ গেল দুই পথচারীর
জি এম স্বপ্না সলঙ্গা প্রতিনিধি:
১৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় অ্যারিস্টোক্রেট হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪২  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর ২০২৬

সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর

জাতীয় / সারাদেশ
জি এম স্বপ্না সলঙ্গা প্রতিনিধি
সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর

সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় অ্যারিস্টোক্রেট হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।