সত্যরেখা
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন অনুষ্ঠান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ,
অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন অনুষ্ঠান
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
১৬ নভেম্বর ২০২৬

নতুন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান অর্জন, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম বিকাশের গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৮  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন অনুষ্ঠান

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।