সত্যরেখা
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নলডাঙ্গায় লাইসেন্স ছাড়াই ধানের বীজ প্যাকেটজাত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় লাইসেন্স ছাড়াই ধানের বীজ প্যাকেটজাত,
ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
১৬ নভেম্বর ২০২৬

নাটোরের নলডাঙ্গায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই ধানের বীজ প্যাকেটজাত করার দায়ে সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া ঠিকানা ব্যবহার করে ছাপানো বিপুল পরিমাণ গমের বীজের মোড়কও জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে ধানের বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। মোড়কগুলো পরীক্ষা করে দেখা যায়, সেখানে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ নেই। পাশাপাশি প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জের ভুয়া ঠিকানা ব্যবহার করে ছাপানো বিপুল পরিমাণ গমের বীজের মোড়ক জব্দ করা হয়।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ। অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। বীজ ব্যবসায় প্রতারণা, অনিয়ম ও ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি শাম্মী আক্তার বলেন, কৃষকদের হাতে মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং বীজের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগের নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৯  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় লাইসেন্স ছাড়াই ধানের বীজ প্যাকেটজাত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সারাদেশ
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।