সত্যরেখা
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির ফোনে মিলল নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা সংক্রান্ত বার্তা

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির ফোনে মিলল নিষিদ্ধ
আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা সংক্রান্ত বার্তা
মো মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৫ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহজনক বেশ কিছু বার্তার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে দলটির পুনর্বাসন ও মাঠপর্যায়ে কর্মসূচি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তা পর্যালোচনা করে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এসব বার্তার সত্যতা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন বার্তা পাওয়া যায়, যেখানে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটিকে পুনর্বাসনের পরিকল্পনার কথা উল্লেখ ছিল। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়েও ডিসেম্বর মাসে সবাইকে মাঠে নামার প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।

পুলিশের অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় জাহাংগীর আলম গোপনে নিষিদ্ধ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল বলে দাবি করা হয়েছে। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য রাজনৈতিক নেতাদের কাছে সরবরাহের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে জাহাংগীর আলম পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৮তম বিসিএসের এই কর্মকর্তাকে ঘিরে ওঠা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং নিষিদ্ধ রাজনৈতিক দলটির পুনর্বাসন পরিকল্পনায় অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৭  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপির ফোনে মিলল নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা সংক্রান্ত বার্তা

সারাদেশ
মো মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।