সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন
ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সাদ্দাম হোসাইন(বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ইউনিয়নগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

উদ্বোধনী বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি ফ্যাসিবাদ ফিরে আসুক, সেটি চান? সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছেন, সেটি আবারও চান? যদি না চান, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মনোনয়ন ফরম বিতরণ ও প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, উদ্বোধনের মধ্য দিয়ে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে পারবেন। পরবর্তী সময়ে সংগৃহীত ফরম যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তিনি আরও স্পষ্ট করেন, একজন প্রার্থী একাধিক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন না। চেয়ারম্যান পদে আগ্রহী কোনো ব্যক্তি একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরম নিতে পারবেন না।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪২  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সারাদেশ
সাদ্দাম হোসাইন(বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।