সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক রোগী

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প,
সেবা পেলেন চার শতাধিক রোগী
সত্যরেখা ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে চার শতাধিক রোগী চোখের চিকিৎসাসেবা পেয়েছেন। ক্যাম্পে মাত্র ৭০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখা হয়। পাশাপাশি অসচ্ছল ও সরকারি ভাতাভোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসা মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোহামেডান ক্লাবের সেক্রেটারি মো. মোক্তাদির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং সিরাজগঞ্জ প্রফেসর এম. এ. মতিন চক্ষু হাসপাতালের পরিচালনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক মো. মোক্তাদির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডা. সুমনা লায়লার নেতৃত্বে ১১ সদস্যের চিকিৎসক দল ক্যাম্পে দায়িত্ব পালন করেন। এ সময় চার শতাধিক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এ ছাড়া ছানি অপারেশন, কৃত্রিম লেন্স স্থাপন এবং চোখের নালির অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবায় অর্ধেক খরচে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হয়।

আয়োজক মো. মোক্তাদির হোসেন বলেন, অর্থের অভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসা ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক রোগী

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।