সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক র‍্যালি

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে
স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক র‍্যালি
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
১৪ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রাথমিক পর্যায়ে রোগের ঝুঁকি শনাক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় ‘Early Action, No Diabetes’ অর্থাৎ ‘আগেভাগে শনাক্ত করি, জটিলতা প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর সদর রোডে ল্যাবএইড লিমিটেডের সামনে থেকে র‍্যালিটি বের হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ল্যাবএইডের সামনে এসে শেষ হয়। ডা. মো. মনজুর উর রহমানের উদ্যোগে এ র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিক) সদর রোড শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে আগতদের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বরিশাল তথা দক্ষিণাঞ্চলের পরিচিত ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. মনজুর উর রহমান। তিনি এমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম), ডিপ্লোমা ইন ডায়াবেটিস (কোপেনহেগেন, ডেনমার্ক) এবং পোস্ট গ্র্যাজুয়েশন ইন ডায়াবেটোলজি (বোস্টন ইউনিভার্সিটি, আমেরিকা) সম্পন্ন করেছেন।

এ সময় ডা. মো. মনজুর উর রহমান বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক। এ রোগের ঝুঁকি ও জটিলতা থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক র‍্যালি

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।