সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের
বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
১৪ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬। দেশব্যাপী একযোগে আয়োজিত এ পরীক্ষায় বরিশালেও নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল সদর কেন্দ্রের বরিশাল জেলা স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বরিশাল জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, অত্যন্ত মনোরম ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে শিশুরা পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশালে বৃত্তি পরীক্ষার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:০৩  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।