সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আকুতি; আটক ১

ফটিকছড়িতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, ফেসবুক
লাইভে বাঁচার আকুতি; আটক ১
ফটিকছড়ি প্রতিনিধি(ফটিকছড়ি) চট্টগ্রাম:
১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. বেলাল উদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান তিনি। এ ঘটনায় মো. আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত বেলাল উদ্দিন ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া মুল্লুক এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুরিকাঘাতে আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভে আসেন বেলাল উদ্দিন। লাইভে তাঁকে কান্নাকাটি করে নিজের জীবন বাঁচানোর আকুতি জানাতে দেখা যায়।

আটক মো. আলম উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা হাদিনগর এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সচেতন মহল বলছে, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবিলা করার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে গুরুতর আহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আহত বেলাল উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ফেসবুক লাইভে বেলাল উদ্দিন অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ির উত্তর রাঙামাটিয়া এলাকার কসাই শামসুর এক ভাই তাঁকে ছুরিকাঘাত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৫  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আকুতি; আটক ১

সারাদেশ
ফটিকছড়ি প্রতিনিধি(ফটিকছড়ি) চট্টগ্রাম

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।