সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের
আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার:
১৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের কাঁচা ও কাদামাটির সড়কজনিত দুর্ভোগ থেকে মুক্তির আশায় নতুন করে স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাসান সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, জোনায়েদ আলী চৌধুরীসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক যুগ ধরে সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠত। কাদা ও পানির কারণে শিক্ষার্থী, বয়স্ক মানুষ, রোগী এবং ব্যবসায়ীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। এবার ৮০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের আওতায় আসায় যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে তাঁদের প্রত্যাশা।

এলাকাবাসীর মতে, সড়কটি সরকারি বরাদ্দের আওতায় এনে নির্মাণকাজ বাস্তবায়নে তরুণ রাজনীতিবিদ মো. নুরুল বশরের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তাঁর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হলে মিনা বাজার পশ্চিমপাড়ার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।

তাঁদের মতে, একটি সড়কের উন্নয়ন শুধু যোগাযোগের সুবিধা বাড়ায় না, বরং এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কের নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১১  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সারাদেশ
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।