সত্যরেখা
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় সোলার
প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
১৪ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৯টি সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ভারত থেকে আনা ৯টি সোলার প্যানেল জব্দ করা হয়।

এর আগে গত ৮ নভেম্বর রাত ১০টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে অভিযান চালায় মাসুদপুর বিওপির বিশেষ টহল দল। এ অভিযানে ৫১ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা সোলার প্যানেলগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরদিকে, উদ্ধার করা ফেয়ারডিল সিরাপ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি পৃথক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।