সত্যরেখা
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে বুরুজ মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দিনাজপুর একাদশ

রায়গঞ্জে বুরুজ মাঠে আদিবাসী ফুটবল
টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দিনাজপুর একাদশ
সত্যরেখা ডেস্ক:
১৩ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলায় ঐতিহ্যবাহী বুরুজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (১৩ নভেম্বর) আদিবাসী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় আটটি আদিবাসী ফুটবল দল অংশগ্রহণ করে।

সকাল থেকেই খেলার মাঠে দর্শকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে মিলনমেলা ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য কাজিমুদ্দিন কাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান ও জেলা বিএনপির সদস্য রাহিল মান্নান লেলিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান তালুকদার পাপন, জেলা বিএনপির উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল বাতেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম ডাবলু, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টুর্নামেন্টের প্রতিটি খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনশেষে ফাইনাল খেলায় নাটোর একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর একাদশ। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিভেদ ভুলে খেলাধুলার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ মেহমান আলহাজ্ব দুলাল হোসেন খান বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

আয়োজক কমিটির সভাপতি কাজিমুদ্দিন কাজি বলেন, স্থানীয় তরুণদের মধ্যে ঐক্য ধরে রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আগামীতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্ষিরতলার বুরুজ মাঠে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, খেলাধুলার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, পারস্পরিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি তুলে ধরাই এ আয়োজনের অন্যতম সার্থকতা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৬  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে বুরুজ মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দিনাজপুর একাদশ

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।