বাগেরহাটের মোংলায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রকল্প কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লিডার্সের প্রকল্প কর্মকর্তা বদরুননেছা মিলি, ফোরামের নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, জানে আলম বাবু, এম এ কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, মাসুদা বেগম এবং লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতেমা জান্নাত।
সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মোংলা উপজেলায় সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণ করা হয়।
এ সময় আগামী তিন মাসের জন্য জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।