সত্যরেখা অনলাইন নিউজ পোর্টালের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শাওন আকবার শান্ত পুত্র সন্তানের বাবা হয়েছেন। সম্প্রতি তার সহধর্মিণী একটি পুত্র সন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, নবজাতক ও তার মা দুজনেই সুস্থ রয়েছেন। জীবনের নতুন এই অধ্যায়ের সূচনায় শাওন আকবার শান্ত ও তার পরিবার নবজাতকের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে শাওন আকবার শান্তর বাবা হওয়ার খবরে মোংলা প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিক মহল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে সত্যরেখার প্রকাশক ও সম্পাদক স.ম আব্দুস সাত্তার, নির্বাহী সম্পাদক মো. জাকিউল্লাহ জাকি এবং সত্যরেখা পরিবারের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তারা নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শাওন আকবার শান্ত ও তার পরিবারের সুখ-সমৃদ্ধি প্রত্যাশা করেন।