সত্যরেখা
ই-পেপার
১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ হারানো মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২
হারানো মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
১২ নভেম্বর ২০২৬

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে চাঁপাইনবাবগঞ্জের ২২ জন নাগরিকের মধ্যে। জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও বিশেষ তৎপরতায় উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এ সময় পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং পুলিশ সদস্যদের পেশাদার প্রচেষ্টার ফলে মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া একজন নাগরিকের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এ ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। জনসাধারণের সেবা ও পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ জন্য তিনি উদ্ধার কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২২টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে ১৪টি, শিবগঞ্জ থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মোবাইল ফোনের মালিকরা। তারা জেলা পুলিশ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানান।

নাগরিকদের নিরাপত্তা ও হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এমন প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক প্রত্যাশা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৫  ||  প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ হারানো মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।