সত্যরেখা
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
শিবগঞ্জ সীমান্তে হেরোইনসহ তিনজন আটক, জব্দ দুটি ইজিবাইক

শিবগঞ্জ সীমান্তে হেরোইনসহ তিনজন
আটক, জব্দ দুটি ইজিবাইক
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
১১ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইকও জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইন ও জব্দ করা যানবাহনের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর এলাকার পাঁচটিকরী গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. মাসুদ রানা আসিক (৩০), একই এলাকার মো. আনোয়ার আলীর ছেলে মো. এনায়েতুল্লা শিমুল (২০) এবং বিরেশ্বরপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫)।

অভিযানে তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করে বিজিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪২  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে হেরোইনসহ তিনজন আটক, জব্দ দুটি ইজিবাইক

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।