সত্যরেখা
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও
লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ হাসান আলী, নওগাঁ প্রতিনিধি:
১১ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চা সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও লোকমোর্চার প্রতিনিধিসহ ২০ জন অংশ নেন।

বিএসডিও-গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন। প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপারসন মো. নজরুল ইসলাম এবং যুব প্রতিনিধি ফারজানা আক্তারসহ প্রকল্পের কর্মীরা।

সভায় যুব প্রতিনিধি ফারজানা আক্তার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি প্রচলিত নীতিমালা অনুসরণ করে দুর্যোগের সময় প্রান্তিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের জানমাল সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউক্যালিপটাস গাছ কর্তনে লোকমোর্চা ও যুব ফোরামের উদ্যোগ প্রশংসনীয়। কেউ একটি ইউক্যালিপটাস গাছ কাটলে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে পাঁচটি ফলজ গাছ দেওয়া হবে। এ ছাড়া তথ্য-প্রমাণ পাওয়া গেলে ইউক্যালিপটাসের চারা উৎপাদন ও বাজারজাত নিরুৎসাহিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ সড়ক সংস্কারের প্রয়োজন হলে লোকমোর্চার সদস্যরা সরাসরি স্থানীয় সরকার বিভাগে আবেদন করতে পারেন।

উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশনের অংশীদারত্বে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁর সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর ২০২৬

মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ
মোঃ হাসান আলী, নওগাঁ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।