সত্যরেখা
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
এনআইডির জটিলতায় থমকে উন্নত চিকিৎসা, বাঁচার আকুতি সাংবাদিক ইসাহাক আলীর

এনআইডির জটিলতায় থমকে উন্নত চিকিৎসা,
বাঁচার আকুতি সাংবাদিক ইসাহাক আলীর
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
১১ নভেম্বর ২০২৬

দুই কিডনি বিকল, স্ট্রোকসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত নাটোরের সাংবাদিক ইসাহাক আলী। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি থাকলেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনসংক্রান্ত জটিলতায় আটকে গেছে তাঁর চিকিৎসার উদ্যোগ। বাবা-মায়ের নামের অসংগতির কারণে পাসপোর্ট ও ভিসা করতে পারছেন না তিনি। এমনকি নিজের নামে থাকা জমি বিক্রি করেও চিকিৎসার অর্থ সংগ্রহ করতে পারছেন না। জীবন বাঁচাতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতা কামনা করছেন এই সাংবাদিক।

ইসাহাক আলী নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহসভাপতি। তিনি বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত তিনি। পাশাপাশি গত তিন বছর ধরে ভুগছেন স্ট্রোকজনিত জটিলতায়। বর্তমানে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি এবং কয়েক দফায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্ট ও লাইভে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে প্রশাসনিক জটিলতার বিষয়টি তুলে ধরেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় দ্রুত এনআইডি সংশোধনের আবেদন জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই নিঃসন্তান বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বেড়ে ওঠেন ইসাহাক আলী। ছোটবেলা থেকে তাঁদেরই বাবা-মা হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। পরবর্তী সময়ে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমেলা বেগম। এ কারণে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে পালিত বাবা-মায়ের নাম থাকলেও জমির দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। দুই ধরনের তথ্যের এই অসংগতিই এখন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জটিলতা নিরসনে ইতোমধ্যে জন্মনিবন্ধন সংশোধনসহ প্রয়োজনীয় হলফনামা (এফিডেভিট) সম্পন্ন করেছেন তিনি। নলডাঙ্গা উপজেলা ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিন তদন্ত করে তাঁর পারিবারিক পরিচয়সংক্রান্ত তথ্য সংগ্রহের পর প্রতিবেদনও জমা দিয়েছেন। তারপরও এনআইডি সংশোধনের বিষয়টি চূড়ান্ত হয়নি।

ইসাহাক আলী জানান, গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদে বাবা-মায়ের নাম সংশোধন করে জমা দেওয়ার জন্য খুদে বার্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্য ও সহকর্মী সাংবাদিকেরা রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও শিক্ষাগত সনদ সংশোধন ছাড়া এনআইডি সংশোধনের বিষয়ে সম্মতি মেলেনি।

অন্যদিকে এনআইডি সংশোধন না হওয়ায় শিক্ষাগত সনদ সংশোধনের প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে। ফলে এক দপ্তরের শর্ত পূরণ করতে গিয়ে অন্য দপ্তরের প্রক্রিয়ায় আটকে যাচ্ছে তাঁর প্রয়োজনীয় কাজ। এতে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার প্রস্তুতিও অনিশ্চিত হয়ে পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক আলী বলেন, “শিক্ষাগত সনদ সংশোধনে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া শেষ করে এত অল্প সময়ে সংশোধিত সনদ হাতে পাওয়া সম্ভব নয়। এদিকে আমার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। আমার পালিত বাবা এখন শয্যাশায়ী, জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। আমিও অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারি না।”

আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, “সারাজীবন মানুষের দুঃখ-কষ্টের কথা লিখেছি। আজ নিজের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে। আমার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন ও জমা দেওয়া কাগজপত্রের ভিত্তিতে দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসনের অনুরোধ জানাচ্ছি। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনারও আবেদন জানাচ্ছি।”

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। ১৫ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।

অন্যদিকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, শিক্ষাগত সনদ সংশোধন করে এনআইডির জন্য আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন সম্ভব নয় বলে জানানো হলে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।

একদিকে জটিল রোগে আক্রান্ত হয়ে ক্রমেই শারীরিক সক্ষমতা হারাচ্ছেন, অন্যদিকে প্রয়োজনীয় পরিচয়পত্রের জটিলতায় থমকে আছে চিকিৎসার পথ। এমন পরিস্থিতিতে সাংবাদিক ইসাহাক আলীর আকুতি, প্রশাসনিক জটিলতার মানবিক ও আইনসম্মত সমাধানের মাধ্যমে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে তাঁর বেঁচে থাকার লড়াইয়ে নতুন আশার আলো জোগাতে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৫  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর ২০২৬

এনআইডির জটিলতায় থমকে উন্নত চিকিৎসা, বাঁচার আকুতি সাংবাদিক ইসাহাক আলীর

সারাদেশ
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।