সত্যরেখা
ই-পেপার
৯ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক
সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
৯ নভেম্বর ২০২৬

শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখায় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, বিএম কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশাল শাখায় বিভিন্ন ধরনের রোগ নির্ণয় পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবির আহমেদ উপস্থিত ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ জুয়েলসহ মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির ফলে বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তুলনামূলক বিশেষ সুবিধায় মানসম্মত রোগ নির্ণয় সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে আধুনিক, উন্নত ও নির্ভুল রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও সুবিধাজনক হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৫  ||  প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর ২০২৬

বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।