সত্যরেখা
ই-পেপার
৯ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির
মাসিক সভা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
৯ নভেম্বর ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল হাসান সুজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও সন্ত্রাস দমন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, বাজার মনিটরিং এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার বলেন, নলডাঙ্গা উপজেলায় শান্তিপূর্ণ ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তবে অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো অপরাধ, অনিয়ম কিংবা অসংগতি দেখা গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

ইউএনও বলেন, সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় নলডাঙ্গাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সুন্দর ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৪  ||  প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারাদেশ
নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।