সত্যরেখা
ই-পেপার
৮ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম
জাতীয় সমবায় দিবস উদযাপন
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি:
৮ নভেম্বর ২০২৬

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এন এ শহিদ ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. নুর হোসাইন নিজামী। গীতা পাঠ করেন টিটু কুমার দে এবং ত্রিপিটক পাঠ করেন জয় বড়ুয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জহির আজম এবং উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মোহাম্মদ তকিরহাট এলিড সমবায় সমিতির সভাপতি অর্জুন নাথ, সৃষ্টি সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির কর্মকর্তা রাজশ্রীসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় বিভাগের সাবেক কর্মকর্তা মনজুর আলম। বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে সমিতিগুলোকে আরও শক্তিশালী করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লবী খাস্তগীর। এ সময় সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী, সাংবাদিক নেজাম উদ্দিন, সাংবাদিক রুবেলসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে সফল সমবায় সমিতিগুলোর মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এতে বিবিরহাট সৃষ্টি সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি এবং এলিড সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া ২০২৫ সালে উপজেলা পর্যায়ে সফল সমবায় সমিতি হিসেবে হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. জেবল হোসেন পুরস্কারপ্রাপ্ত সমিতিগুলোর নাম ঘোষণা করেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৮  ||  প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সারাদেশ
নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।