সত্যরেখা
ই-পেপার
৮ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নাটোরে বিএনপির সমাবেশস্থলে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোরে বিএনপির সমাবেশস্থলে কালো টেপে
মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার
আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:
৮ নভেম্বর ২০২৬

নাটোরের গুরুদাসপুরে বিএনপির সমাবেশ চলাকালে মাঠ থেকে কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে। ওই সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে পাইলট স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। বিকেল ৪টার দিকে সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে কালো টেপ দিয়ে মোড়ানো গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখেন উপস্থিত ব্যক্তিরা। বস্তুটি বোমা হতে পারে—এমন সন্দেহ থেকে তাঁরা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সেটি পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় সমাবেশের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হলেও পরে পুনরায় সমাবেশ শুরু হয়।

এদিকে, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের আটকের ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি বিষয়কে কেন্দ্র করে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই সমাবেশস্থলে সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:০৩  ||  প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর ২০২৬

নাটোরে বিএনপির সমাবেশস্থলে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার

সারাদেশ
আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।