সত্যরেখা
ই-পেপার
৮ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়
সমবায় দিবস উদযাপন
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৮ নভেম্বর ২০২৬

করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন, সমবায় মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে শতাধিক সমবায়ী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে সমবায় মেলার উদ্বোধন করেন অতিথিরা।

মেলায় সমবায়ীদের বিভিন্ন কার্যক্রম ও উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য মোট ১১টি স্টল স্থান পায়। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং সমবায়ীদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মেলা পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।

স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা বলেন, সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সমবায়। ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মনীতি মেনে পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও দারিদ্র্য বিমোচনে সমবায় খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করতে সদস্যদের মধ্যে সততা, নিষ্ঠা, সহযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্থানীয় সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান বলেন, সমবায় আন্দোলনকে গতিশীল করতে সমিতির প্রত্যেক সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমবায়ের মূল আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সমবায়ীরা।

আলোচনা সভায় সমবায় খাতের বর্তমান কার্যক্রম, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং এ খাতের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।