সত্যরেখা
ই-পেপার
৮ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
কৃষকের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: নাটোরে হুইপ দুলু

কৃষকের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে
নাটোরে হুইপ দুলু
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
৮ নভেম্বর ২০২৬

কৃষকের ভাগ্যোন্নয়ন ও কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

হুইপ দুলু বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং কৃষিকাজে আগ্রহী করতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদমুক্ত করা হয়েছে। পাশাপাশি সার সরবরাহের ভোগান্তি কমাতে ইউনিয়ন পর্যায়ে ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে কৃষকরা সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ তৈরি হলে কৃষি খাত আরও লাভবান হবে। এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ এবং ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার জাহান, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন ও মোঃ নাহিদুল ইসলাম নাহিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এম হাফিজ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মামুনুর রশিদ খান, বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তালুকদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকালে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন বাস্তবায়নবিষয়ক প্রচার কার্যক্রমে অংশ নেন।

সিঙ্ক: অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হুইপ ও সংসদ সদস্য, নাটোর-২।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৩৯  ||  প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর ২০২৬

কৃষকের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: নাটোরে হুইপ দুলু

সারাদেশ
আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।