সত্যরেখা
ই-পেপার
৭ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে জাতীয় দিবসেও পতাকা উত্তোলন করেনি ধামাইনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

রায়গঞ্জে জাতীয় দিবসেও পতাকা উত্তোলন
করেনি ধামাইনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
সত্যরেখা ডেস্ক:
৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ও বিভিন্ন কর্মসূচি পালনের দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দিবসটি পালনে কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সরেজমিনে মাদ্রাসায় গিয়ে এমন চিত্র দেখা যায়। জাতীয় গুরুত্বপূর্ণ একটি দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও কোনো কর্মসূচি না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষিকা শাহিনুর বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস—এ বিষয়ে তিনি কিছুই জানেন না। মাদ্রাসাটি এখনো এমপিওভুক্ত না হওয়ায় দিবস পালনের বিষয়ে তেমন আগ্রহ নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে।

অন্যদিকে, মাদ্রাসার সুপার আব্দুল হাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ কোনো একটি দিবস রয়েছে বলে জানলেও সেটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, তা তাঁর জানা ছিল না। প্রতিষ্ঠানে বেতন-ভাতা না থাকায় দিবসগুলো পালনে তেমন গুরুত্ব দেওয়া হয় না বলেও তিনি মন্তব্য করেন।

জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং দিবসটি পালনে দায়িত্বশীলদের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৪  ||  প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে জাতীয় দিবসেও পতাকা উত্তোলন করেনি ধামাইনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।