জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশপ্রেম, জাতীয় ঐক্য ও পারস্পরিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।