সত্যরেখা
ই-পেপার
৭ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বড়াইলে প্রয়াত দুই শিক্ষকের স্মরণসভা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়াইলে প্রয়াত দুই শিক্ষকের
স্মরণসভা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সত্যরেখা ডেস্ক:
৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ১নং বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত দুই শিক্ষক মরহুম আব্দুস সালাম ও মরহুম ওয়াজেদ আলীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে গ্রীন ড্রিমস সামাজিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হামিদ সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইয়ুম মিয়া।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রীন ড্রিমস সামাজিক সংগঠনের সভাপতি মো. জেলহজ সেখ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান সরকার গগন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কবি-সাহিত্যিক মীর এনামুল হক, রমজান আলী, মিজানুর রহমান, শাকিল মাহমুদ, নুরুল হুদা তালুকদার, জহুরুল ইসলাম, আব্দুল হক ও আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রয়াত শিক্ষক আব্দুস সালাম ও ওয়াজেদ আলী শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের কর্ম, আদর্শ, স্নেহ ও ভালোবাসা শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন।

স্মরণসভা শেষে প্রয়াত দুই শিক্ষকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খোদাদপুর মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ নাসির উদ্দিন সরকার। এ সময় তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এ ছাড়া প্রয়াত শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গ্রীন ড্রিমস সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়। এ সময় বিশেষ সম্মাননা ক্রেস্ট লাভ করে কৃতি শিক্ষার্থী রাফিয়া। আয়োজকেরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল পথচলা কামনা করেন।

‘শিক্ষা, মানবসেবা ও সামাজিক সচেতনতা—একটি স্বপ্ন, একটি পরিবার, একটি সুন্দর সমাজ’ স্লোগানকে ধারণ করে কাজ করা গ্রীন ড্রিমস সামাজিক সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সুধীজন। তাঁদের মতে, এমন আয়োজন একদিকে প্রয়াত শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখবে, অন্যদিকে নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর ২০২৬

বড়াইলে প্রয়াত দুই শিক্ষকের স্মরণসভা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।