সত্যরেখা
ই-পেপার
৭ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নাটোরে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

নাটোরে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলিতে
মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
নাটোর প্রতিনিধি:
৭ নভেম্বর ২০২৬

নাটোরের সিংড়ায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বেল্লাল নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তাঁর মামার জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ফরিদনগর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে তাঁর মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তাঁর সঙ্গে থাকা বেল্লালও আহত হন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৩  ||  প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর ২০২৬

নাটোরে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

সারাদেশ
নাটোর প্রতিনিধি
নাটোরে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বেল্লাল নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তাঁর মামার জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ফরিদনগর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে তাঁর মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তাঁর সঙ্গে থাকা বেল্লালও আহত হন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।