সত্যরেখা
ই-পেপার
৭ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান,
গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি
মোহাম্মদ হোসাইন,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
৭ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী সশস্ত্র চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম সৈনিক মোঃ তিতাস শেখ (২৭)। এ অভিযানে জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রঙ্গীখালী পাহাড়ি এলাকায় প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল—এমন গোয়েন্দা তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়।

অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে মানবপাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে সেনাসদস্য তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে যৌথ বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে ৫৭ জনকে।

দুর্গম পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৩৮  ||  প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

সারাদেশ
মোহাম্মদ হোসাইন,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।