সত্যরেখা
ই-পেপার
৭ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
কুমিল্লার মহেশাঙ্গণে শুরু রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত

কুমিল্লার মহেশাঙ্গণে শুরু রাখের উপবাস
ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত
তাপস চন্দ্র সরকার,কুমিল্লা:
৭ নভেম্বর ২০২৬

ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে কুমিল্লার মহেশাঙ্গণে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত-২০২৬। পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ ও আধ্যাত্মিক নির্দেশনা অনুসরণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ভক্ত ও অনুসারী অংশ নেন।

প্রতিবছর কার্তিক মাসের ১৫ তারিখের পর থেকে প্রতি শনি ও মঙ্গলবার লোকনাথ ভক্তরা ধর্মীয় নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এ ব্রত পালন করেন। উপবাস, প্রার্থনা ও ঘৃতপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ভক্তরা নিজেদের মঙ্গল, আত্মিক প্রশান্তি ও পরিবারের কল্যাণ কামনা করেন। তাঁদের কাছে এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং লোকনাথ বাবার প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।

এরই ধারাবাহিকতায় এবারও কুমিল্লার মহেশাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার থেকে এ আয়োজন শুরু হয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে মহেশাঙ্গণের পুরো প্রাঙ্গণ পরিণত হয় ভক্তদের মিলনমেলায়। ঘৃতপ্রদীপের আলো, ধর্মীয় প্রার্থনা ও ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল, সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, রাখের ব্রত ও প্রদীপ প্রজ্বালন উদযাপন উপকমিটির আহ্বায়ক স্বপন কুমার দাশ এবং সদস্যসচিব সুদেশ দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্ত-অনুসারী।

আয়োজকরা জানান, লোকনাথ বাবার আদর্শ, শিক্ষা ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এ ধর্মীয় আয়োজন পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এখানে সমবেত হন। এ আয়োজনের মাধ্যমে ভক্তদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের বন্ধন আরও দৃঢ় হয়।

রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মহেশাঙ্গণে ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনার বার্তা। প্রতিটি প্রদীপের আলোয় ভক্তরা নিবেদন করেন তাঁদের প্রার্থনা ও মনের আকুতি। সব মিলিয়ে ধর্মীয় আবেগ, আধ্যাত্মিক পরিবেশ এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহেশাঙ্গণের এ আয়োজন পরিণত হয়েছে এক সম্প্রীতির মিলনমেলায়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩৩  ||  প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর ২০২৬

কুমিল্লার মহেশাঙ্গণে শুরু রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত

সারাদেশ
তাপস চন্দ্র সরকার,কুমিল্লা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।