সত্যরেখা
ই-পেপার
৭ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
আজ ৭ নভেম্বর: সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস

আজ ৭ নভেম্বর
সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস
মোহাম্মদ হোসাইন:
৭ নভেম্বর ২০২৬

আজ ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী-জনতার অভ্যুত্থান দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক বাহিনীর মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে তাঁর নিজ বাসভবনে বন্দি করা হয়।

এ পরিস্থিতিতে ৬ নভেম্বর দিবাগত রাতে সেনাবাহিনীর একাংশের মধ্যে বিদ্রোহ শুরু হয়। পরদিন ৭ নভেম্বর ভোরে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সৈনিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে পাল্টে যায় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি।

পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হন। ১৯৭৮ সালে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাবলি নিয়ে দেশের রাজনৈতিক দল, গবেষক ও ইতিহাসবিদদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও মূল্যায়ন। কারও কাছে দিনটি সিপাহী-জনতার বিপ্লব ও সংহতির প্রতীক, আবার কারও কাছে এটি সামরিক ও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তবে নানা বিতর্ক ও মতপার্থক্যের মধ্যেও ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় দিন হিসেবে স্থান করে নিয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১১  ||  প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর ২০২৬

আজ ৭ নভেম্বর: সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস

সারাদেশ
মোহাম্মদ হোসাইন

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।