সত্যরেখা
ই-পেপার
৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
সিরাজগঞ্জ-পাবনায় যৌথ অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জ-পাবনায় যৌথ অভিযানে ১০৩
আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
সাদ্দাম হোসাইন, বেলকুচি প্রতিনিধি:
৫ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট।

বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করেন। তাঁদের দেওয়া তথ্য এবং বাহিনীর নিজস্ব গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী সময়ে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ছাড়াও রয়েছে ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট। তবে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলোর ধরন, উৎস ও সংশ্লিষ্টদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।

আত্মসমর্পণের পর অস্ত্র উদ্ধারে অভিযান

উল্লেখ্য, গত ১ নভেম্বর দুপুরে সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে ‘নতুন পথে প্রত্যাবর্তন—চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ’ শীর্ষক অনুষ্ঠানে তিন জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমিন।

আত্মসমর্পণকারীরা চরমপন্থী কর্মকাণ্ড ত্যাগ করে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন। পাশাপাশি তাঁদের পুনর্বাসন এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চরমপন্থী তৎপরতার কারণে আলোচিত সিরাজগঞ্জ ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আত্মসমর্পণকারীদের তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ফলে অবৈধ অস্ত্রের উৎস এবং অপরাধী নেটওয়ার্ক শনাক্তের পথ আরও সহজ হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:৪৪  ||  প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জ-পাবনায় যৌথ অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

সারাদেশ
সাদ্দাম হোসাইন, বেলকুচি প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।