সত্যরেখা
ই-পেপার
৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬
বোতল ইস্কাফ সিরাপ জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৫ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে নামে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে দলটি সীমান্তের মেইন পিলার ১৮৯ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে তল্লাশি চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৮  ||  প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে নামে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে দলটি সীমান্তের মেইন পিলার ১৮৯ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে তল্লাশি চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।