সত্যরেখা
ই-পেপার
৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নাটোরে শ্রমিক নেতা আব্দুল মান্নান মিয়ার স্মরণে স্মরণসভা ও আলোচনা

নাটোরে শ্রমিক নেতা আব্দুল মান্নান
মিয়ার স্মরণে স্মরণসভা ও আলোচনা
নাটোর প্রতিনিধি:
৫ নভেম্বর ২০২৬

নাটোরে জেলা হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি আব্দুল মান্নান মিয়ার স্মরণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর শহরের স্টেশন চকবৈদ্যনাথ এলাকায় সংগঠনটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি ও ইউনিয়নের উপদেষ্টা আবু রায়হান ভুলু, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও গেজেট বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি অলি আহম্মেদ, হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর চন্দ্র সরকার, প্রচার সম্পাদক সেলিম মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা প্রয়াত আব্দুল মান্নান মিয়ার দীর্ঘ কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে প্রয়াত আব্দুল মান্নান মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১১  ||  প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর ২০২৬

নাটোরে শ্রমিক নেতা আব্দুল মান্নান মিয়ার স্মরণে স্মরণসভা ও আলোচনা

সারাদেশ
নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।