সত্যরেখা
ই-পেপার
৪ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
তাড়াইলে মাদকবিরোধী অভিযানে প্রশংসিত এসআই ফোরকান মোল্লা, স্বস্তিতে স্থানীয়রা

তাড়াইলে মাদকবিরোধী অভিযানে প্রশংসিত এসআই
ফোরকান মোল্লা, স্বস্তিতে স্থানীয়রা
মো ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি:
৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা। তাঁর নেতৃত্বে মাদকবিরোধী তৎপরতা জোরদার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন এসআই ফোরকান মোল্লা। এসব অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীদের আইনের আওতায় আনা হয়েছে। তাঁর নিয়মিত ও আকস্মিক অভিযানের ফলে বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদকের আড্ডা ও কারবারে বাধা সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সচেতন মহলের মতে, একসময় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে পুলিশি তৎপরতা বাড়ায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে এসআই ফোরকান মোল্লার মাদকবিরোধী কার্যক্রম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে। তাঁরা তাড়াইল উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাড়াইল থানা পুলিশ কাজ করছে। অপরাধী যে-ই হোক, অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাদকবিরোধী অভিযানে এসআই ফোরকান মোল্লার এ সক্রিয় ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩২  ||  প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে মাদকবিরোধী অভিযানে প্রশংসিত এসআই ফোরকান মোল্লা, স্বস্তিতে স্থানীয়রা

সারাদেশ
মো ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।