সত্যরেখা
ই-পেপার
৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
সলঙ্গার দবিরগঞ্জে জমজমাট প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সলঙ্গার দবিরগঞ্জে জমজমাট প্রীতি
নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৩ নভেম্বর ২০২৬

নারী ফুটবলের প্রসার এবং তরুণীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট’।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।

খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। নারী ফুটবলারদের দক্ষতা ও নৈপুণ্যপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক ও সমর্থক। উপস্থিত অতিথিরাও খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে মুগ্ধ হন।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, হেলাল সরকার, বেলাল হোসেন, সাংবাদিক সুলতান মাহমুদ, আব্দুল আলীম, আরিফুল ইসলাম আরিফ, মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

আয়োজক ও অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন নারী ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা সম্ভব হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ১১:৩২  ||  প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর ২০২৬

সলঙ্গার দবিরগঞ্জে জমজমাট প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সারাদেশ
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।